এর আগে, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ভেন্যু জটিলতায় প্রাথমিকভাবে ফিনালিসিমার ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও পরে ভেন্যু পরিবর্তন করে ম্যাচটি আয়োজনের গুঞ্জন উঠেছিল। সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছিলো স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুর কথা।
প্রথমে ম্যাচটি কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতিতে সেটি সরিয়ে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে নেয়ার সিদ্ধান্ত হয়েছে— স্প্যানিশ সংবাদমাধ্যম এএস’র একটি প্রতিবেদনে উঠে এসেছিল এমনই তথ্য।
আরও পড়ুন:
পরিবর্তীত পরিস্থিতিতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং ল্যাটিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল বার্নাব্যুকেই ফিনালিসিমার মতো বড় ইভেন্টের জন্য সেরা ভেন্যু হিসেবে বিবেচনা করছিলো। এএস’র প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধান্ত কার্যত নেয়া হয়ে গিয়েছিল, কেবল নিরাপত্তা সংক্রান্ত কিছু ছোটখাটো বিষয় এবং কিছু লজিস্টিক্যাল বিষয় বাকি ছিল অফিসিয়ালি নিশ্চিত হতে।
উল্লেখ্য, ফিনালিসিমার সবশেষ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তারা।





