অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ খেলতে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল

বাংলাদেশ নারী ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ খেলতে আজ (শনিবার, ২১ মার্চ) সকালে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বয়সভিত্তিক এ টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হবে ১ এপ্রিল।

থাইল্যান্ডের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে আসরে নিজেদের লড়াই শুরুর বেশ কিছুদিন আগে দেশ ছাড়ে আফঈদা, সৌরভীরা। প্রথম ম্যাচে পিটার বাটলারের শিষ্যদের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। ধারাবাহিকক্রমে ৪ এপ্রিল চীন এবং ভিয়েতনামের বিপক্ষে ৭ এপ্রিল লড়বে বাংলাদেশ নারী ফুটবলাররা।

আরও পড়ুন:

এশিয়ান কাপে পিটারের নেতৃত্বে এশিয়ান কাপে সিনিয়র দলের অনেক খেলোয়াড় বয়সভিত্তিক দলে থাকায় আসরে ভালো করার বিষয়ে আশাবাদী ফুটবলাররা।

জেআর