২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

জিনেদিন জিদান
ফুটবল
এখন মাঠে
0

ফরাসি ফুটবলে আসছে বড় পরিবর্তন। ২০২৬ বিশ্বকাপের পর জিনেদিন জিদান হতে যাচ্ছেন ফ্রান্স জাতীয় ফুটবল দল-এর নতুন কোচ।

ফ্রান্স ফুটবল ফেডারেশন-এর সঙ্গে তার মৌখিক চুক্তির খবর প্রকাশ করেছে ইএসপিএন। দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশম ২০১৮ বিশ্বকাপ জয়ের পর ২০২২ ফাইনালেও তুলেছিলেন দলকে। তবে ২০২৬-এর পরই বিদায় নিচ্ছেন তিনি।

আরও পড়ুন:

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের হয়ে কোচ হিসেবে দুর্দান্ত সফল জিদান জিতেছেন টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী এ কিংবদন্তি এবার কোচ হয়ে নিজ দেশকে শীর্ষে তোলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

জেআর