আসন্ন বিশ্বকাপে ইরান আছে ‘জি’ গ্রুপে। গ্রুপে আরও আছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। ইরানের প্রত্যেকটি খেলাই আয়োজন হবে যুক্তরাষ্ট্রে।
আরও পড়ুন:
ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র ত্রিমুখী যুদ্ধ শুরু হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় ইরান। এর পরিপ্রেক্ষিতেই নিউজিল্যান্ডের ফুটবলাররা জানিয়েছেন, ১৫ জুন লস এঞ্জেলেসে ইরানের বিপক্ষে যে ম্যাচটি খেলবেন তারা, তা যুক্তরাষ্ট্রের বাইরে হলেও কোনো সমস্যা নেই।
নিউজিল্যান্ডের মিডফিল্ডার রায়ান থমাস জানিয়েছেন, ইরান তাদের যোগ্যতায় বিশ্বকাপ খেলবে, তারা যেখানে খেলতে চায় সেখানেই নিউজিল্যান্ড খেলতে আগ্রহী। এতে তাদের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না।





