ওয়েস্ট হ্যামকে হারিয়ে সেমিফাইনালে লিডস ইউনাইটেড

জয় উদযাপন করছে খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

প্রিমিয়ার লিগে অবনমন এড়াতে লড়তে থাকা ওয়েস্ট হ্যামকে এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেড। ওয়েস্ট হ্যামকে হারিয়ে ৩৯ বছর পর এফএ কাপের সেমি-ফাইনালে উঠল তারা।

তাতে লন্ডন স্টেডিয়ামে ম্যাচের ২৬ এবং ৭৫ মিনিটে দুই গোল করে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় লিডস। তবে ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে দুই গোল করে সমতায় ফেরে ওয়েস্টহ্যাম। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা।

আরও পড়ুন:

সেখানে ওয়েস্ট হ্যামকে রুখে দিয়ে চতুর্থ দল হিসেবে আসরের সেমিফাইনাল নিশ্চিত করে লিডস। এর আগে দলটি একবারই এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে। সেটাও ১৯৭২ সালে।

সবশেষ তারা শেষ চারে খেলেছে ১৯৮৭ সালে। ফাইনালে যেতে তাদেরকে পেরোতে হবে আটবারের চ্যাম্পিয়ন চেলসি বাধা। এদিকে ম্যানচেস্টার সিটি খেলবে দ্বিতীয় স্তরের দল সাউদাম্পটনের বিপক্ষে। সেমিফাইনালের লড়াই হবে ওয়েম্বলি স্টেডিয়ামে, আগামী ২৫ ও ২৬ এপ্রিল।

এফএস