ইউরোপীয় ফুটবল: ইংল্যান্ডে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা, জার্মানিতে একচেটিয়া আধিপত্য

প্রতীকী ছবি
ফুটবল
এখন মাঠে
0

ইউরোপীয় ফুটবলে শিরোপা লড়াইয়ে উত্তেজনা ছড়াচ্ছে দুই ভিন্ন চিত্র। ইংল্যান্ডে জমে ওঠেছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা, আর জার্মানিতে দেখা মিলছে একচেটিয়া আধিপত্যের। প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে বড় বার্তা দিল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে ব্যবধান কমিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

ম্যাচের ১৬ মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে সিটিকে এগিয়ে দেন রায়ান শেহকি। তবে সেই লিড স্থায়ী হয়নি বেশিক্ষণ। গোলরক্ষকের ভুলে মাত্র দুই মিনিট পরই কাই হাভার্টজের গোলে সমতায় ফেরে আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে জয়ের গল্প লেখেন আর্লিং হলান্ড। তার গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে সিটি। এই জয়ে ৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওঠে এসেছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তবে টানা দুই হারে চাপে পড়েছে মিকেল আর্তেতার দল। এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও নটিংহ্যাম ফরেস্ট।

আরও পড়ুন:

অন্যদিকে জার্মানিতে বায়ার্ন মিউনিখের আধিপত্য অব্যাহত। স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে তারা। পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়িয়ে একের পর এক গোল করে ম্যাচ নিজেদের করে নেয় বায়ার্ন। গোল করেন গেররেইরো, জ্যাকসন, ডেভিস ও হ্যারি কেইন।

লিগে ৩২ গোল নিয়ে দুর্দান্ত ফর্মে আছেন কেইন। সামনে আছে লেভানডওস্কির রেকর্ড ছোঁয়ার সুযোগ।ইংল্যান্ডে জমে ওঠা লড়াই আর জার্মানিতে বায়ার্নের দাপট দুই ভিন্ন গল্পে রোমাঞ্চ ছড়াচ্ছে ইউরোপীয় ফুটবল।

ইএ