দিন দুয়েক আগেই টানা দুই লিগ জয় করে জমকালো শিরোপা উদযাপন সেরেছে কাতালান ক্লাবটি। তবে লিগে এখনো বাকি আছে আরও দুই ম্যাচ। তাই নিয়মরক্ষার ম্যাচে আজ দিবাগত (রবিবার, ১৭ মে) রাতে ঘরের মাঠে রিয়াল বেতিসকে আতিথেয়েতা দেবে হান্সি ফ্লিকের দল।
আরও পড়ুন
লা লিগায় সবশেষ ম্যাচে আলাভেজের কাছে হোঁচট খেয়ে ১০০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করা হচ্ছে না বার্সেলোনার। তবে শিরোপা উৎসব করে আবারও অনুশীলনে ফিরেছে তোরেস-রাশফোর্ডরা। বেঞ্চের শক্তি পরীক্ষা করা এখন মূল লক্ষ্য দলটির।
অন্যদিকে আরও একটি ট্রফিলেস সিজন শেষ করতে যাওয়া রিয়াল মাদ্রিদ শিবির আছে বড্ড বিপাকে। ড্রেসিংরুমের কোন্দল, ঘরের মাঠে ফরাসি তারকা এমবাপ্পের দুয়োধ্বনি শোনা, প্রেসিডেন্ট পেরেজ নিয়ে ভক্তদের অসন্তুষ্টিসহ একাধিক কারণে বেশ অগোছালো অবস্থায় আছে এখন আলভারো আরবেলোয়ার দল। সব গুঞ্জন ও সমালোচনা থামাতে রাত ১১ টায় সেভিয়ার মাঠে খেলতে নামবেন এমবাপ্পে-ভিনিরা।





