কঙ্গোকে হারিয়ে নক আউট পর্বে কলম্বিয়া

কলম্বিয়া ফুটবল দল জয় উদযাপন করছে
ফুটবল , World Cup
এখন মাঠে
0

ফিফা বিশ্বকাপের ম্যাচে কঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। এই জয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছেন লুইস দিয়াজ-জেমস রদ্রিগেজরা।

মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে কলম্বিয়া। তবে ডিআর কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসির দৃঢ়তায় গোল পাওয়া হচ্ছিল না দলটির।

অবশ্য ৮ মিনিটে গোল করেছিলেন ড্যানিয়েল মুমোজ। কিন্তু সেই গোল বাতিল হয় অফসাইডের কারণে। এমপাসি শুধু প্রথমার্ধেই ৬টি সেভ করেছেন।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধে করেছেন আরও দুটি। তবে ম্যাচের ৭৬ মিনিটে তাকে পরাস্ত করেন মুনোজ। নিচু শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি।

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে কলম্বিয়া। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।

এফএস