স্পেনের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফুয়েন্তে জানান, ফাইনালের পর কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের আচরণ ছিলো একেবারেই অগ্রহণযোগ্য। উদযাপনে ব্যস্ত থাকায় তখন পুরো ঘটনা না দেখলেও পরে তা জেনে হতাশ হয়েছেন তিনি।
আরও পড়ুন:
ফাইনালের শেষ দিকে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। এমন মানের খেলোয়াড়দের কাছ থেকে এমন আচরণ আশা করেননি বলেও মন্তব্য করেছেন এই স্প্যানিশ কোচ।
তবে সব পরিস্থিতিতেই দলের ওপর আস্থা রাখায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনবাসীর সমর্থনই ছিলো দলের সবচেয়ে বড় শক্তি।’





