লা লিগা: নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
ফুটবল
এখন মাঠে
0

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আজ (শনিবার, ২২ আগস্ট) রাত দেড়টায় শুরু হতে যাওয়া ম্যাচে তাদের প্রতিপক্ষ এস্পানিওল।

এই ম্যাচ দিয়ে ১৩ বছর পর আরও একবার রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন হোসে মরিনিও। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদে নতুন অধ্যায় শুরু হবে আরও অনেকেরই। গ্রীষ্মকালীন দলবদলে বানার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, দেনজেল দামফ্রিস, ইয়ান ডিওমান্দে এবং কার্লোস এসপিকে দলে টেনেছে মাদ্রিদের ক্লাবটি।

তারকাবহুল ক্লাবটি অবশ্য অনেককেই পাচ্ছে না ইনজুরির কারণে। একই সমস্যা আছে এস্পানিওলে। কিকে গার্সিয়া এবং জাভি পুয়াদো থাকছেন না এই ম্যাচে। তবে, আগের ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী দলটি। দুই দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

ইএ