ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো রিয়াল

কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়র
ফুটবল
এখন মাঠে
0

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে তারা হারিয়েছে ২-১ গোলে।

ইন্টার মিলানের বিপক্ষে শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে রক্ষণাত্মকই খেলিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিও। প্রথমার্ধে মাত্র ৩০ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল লস ব্লাঙ্কোরা।

যদিও জয়ের ভিতটাও সেখানেই গড়ে নেয় তারা। ১৪ মিনিটে ইন্টারের রক্ষণের ভুলে বল পেয়ে যান ব্রাহিম দিয়াজ। মরোক্কান এ মিডফিল্ডারের পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। খানিক পরে একইরকমের আরেকটি ভুলের সুযোগ নিয়ে ইন্টারের জালে দ্বিতীয় গোল করেন রিয়াল মিডফিল্ডার ফেডে ভালভার্দে।

ম্যাচের ৭৭তম মিনিটে এক গোল শোধ করে ইন্টার। লাউতারো মার্তিনেজের পাস থেকে কার্লোস অগাস্টো গোল করলে পরাজয়ের ব্যবধানে ২-১ গোলে নামায় ইতালিয়ান দলটি।

জেআর