বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নেবে। গ্রুপ পর্বে মাত্র তিন দিনে মোট পাঁচটি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজারবাইজানের স্থানীয় সময় ২৪ অক্টোবর সকাল ৯টায় ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করবে বাংলাদেশ। পরদিন ২৫ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে পর্তুগালের মুখোমুখি হবে দলটি।
আরও পড়ুন:
একই দিনে রাত ৮টা ৪৫ মিনিটে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। ২৬ অক্টোবর গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে বুরুন্ডির বিপক্ষে এবং রাত ৮টা ৪৫ মিনিটে ফিজির বিপক্ষে খেলবে তারা।




