ফিরে দেখা ইউরোপীয় ক্লাব ফুটবলের এক মাস

প্রতীকী ছবি
ফুটবল
এখন মাঠে
0

আন্তর্জাতিক বিরতির আগে কেটে গেলো ইউরোপীয় ক্লাব ফুটবলের রোমাঞ্চকর এক মাস। মাঠের লড়াইয়ে কোথাও দেখা গেছে তুলনামুলক ছোট দলের রাজত্ব, আবার কোথাও শুরুতেই হোঁচট খেয়েছে গত আসরগুলোর চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যান সিটির শতভাগ জয়, লা লিগায় বার্সার উড়ন্ত সূচনা, আর লিগ ওয়ানে পিছিয়ে পড়েছে পিএসজি।

কোচ পেপ গার্দিওলা চলে যাওয়ার পর ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ নিয়ে ছিলো নানা প্রশ্ন। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে নতুন কোচ এনজো মারেস্কার অধীনে প্রিমিয়ার লিগে অপরাজিত সিটিজেনরা। প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের শীর্ষে।

গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল এক ম্যাচে হেরে কিছুটা পিছিয়ে গেলেও লড়াইয়ে আছে ভালোভাবেই। মৌসুমের শুরুর ম্যাচগুলোতে চমক দেখিয়েছে, ব্রাইটন, ব্রেন্টফোর্ড কিংবা লিডসের মতো দলগুলোও।

এদিকে চিত্র ভিন্ন লা লিগায়। হান্সি ফ্লিকের বার্সেলোনা যেন অপ্রতিরোধ্য। সাত ম্যাচের সাতটিতেই জিতে ২৪টি গোল ব্যবধান নিয়ে একক আধিপত্য ধরে রেখেছে কাতালানরা।

আরও পড়ুন:

অন্যদিকে, এক যুগ পর হোসে মরিনিওকে ফেরানো রিয়াল মাদ্রিদ দুই হারে পয়েন্ট হারিয়ে ঠাঁই নিয়েছে চতুর্থ স্থানে। ২০২০-২১ মৌসুমের পর আবারো শিরোপা জিততে মরিয়া সিমিওনের শিষ্যরা। চমক দেখাতে প্রস্তুত রিয়াল বেতিসও।

জার্মানির বুন্দেসলিগাতেও বদলে গেছে সমীকরণ। গত মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে চার ম্যাচের সবকটিতে জিতে শীর্ষস্থান দখল করেছে বরুসিয়া ডর্টমুন্ড। শালকের সাথে পয়েন্ট ভাগাভাগি করে দুই পয়েন্টে পিছিয়ে বায়ার্ন। প্রত্যাশার চেয়ে পিছিয়ে পড়েছে নায়ার লেভার কুজেন।

ইতালির সিরি আ-তে চলছে রোমাঞ্চকর ত্রিমুখী লড়াই। পাঁচ ম্যাচ শেষে রোমা, ইন্টার মিলান ও লাৎসিও—তিন দলেরই সংগ্রহ সমান ১৩ পয়েন্ট। পাঁচ ম্যাচের দু’টিতে হেরে পিছিয়ে আছে এসি মিলান।

তবে বড় ধাক্কা ফরাসি লিগে। সবচেয়ে সফল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির যায়গা হয়নি টেবিলের শীর্ষ পাঁচে। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই জিতে শীর্ষে অবস্থান করছে মোনাকো।

১৬ দিনের বিরতি শেষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আবার মাঠে গড়াবে আন্তর্জাতিক লিগের খেলা। এই বিরতি কি পারবে পিছিয়ে পড়াদের ঘুরে দাঁড়ানোর পথ দেখাতে, নাকি শীর্ষ দলগুলোই বজায় রাখবে তাদের আধিপত্য?— এর উত্তর হয়তো মিলবে মাঠেই।

এসএইচ