তবে সবচেয়ে রোগী আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। চলতি বছরে ডেঙ্গুর শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ গেছে ২৩ জনের। তারমধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, রাজশাহীর পাঁচজন, নাটোর-কুষ্টিয়ার দুইজন করে চারজনসহ আরও চারজন।
গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি রোগীর সংখ্যা ৪৫ জন, চিকিৎসাধীন রয়েছে ১৮৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৯ জন।
চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা জানান, রামেকে এসে ডেঙ্গু টেস্ট করার পর পজেটিভ হওয়ার পর এখানে ভর্তি হোন। তারপর নিয়মিত চিকিৎসা ও সেবায় অনেকটা রোগমুক্ত হয়েছেন। তবে বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।





