উয়েফা নেশন্স লিগ: নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

জার্মানি বনাম নেদারল্যান্ডস
ফুটবল
এখন মাঠে
0

উয়েফা নেশন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে জার্মানি। নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে, জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান ভার্টজ। টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সম্ভাবনায় থাকা জার্মানি গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। একই গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে জয় পেলেও নেশন্স লিগ থেকে বিদায় নিতে হলো গ্রিসকে।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচটি হারা যাবেনা জার্মানদের। ড্র করলে তাকিয়ে থাকতে হবে গ্রিস সার্বিয়া ম্যাচে। আর জিতলে পাওয়া যাবে কোয়ার্টার ফাইনালের টিকিট। বার্লিনে এমন পরিষ্কার সমীকরণ নিয়ে মাঠে মেনেছিল ইয়্যুর্গেন ক্লপের শিষ্যরা।

প্রত্যাশার সব কিছুকেই যেন ছাড়িয়ে গেল জার্মানরা। ফুটবলে কখনো কখনো স্কোর লাইনই বলে দেয় মাঠে কি ঘটেছিল তা আরও একবার প্রমাণ হলো। ইয়্যুর্গেন ক্লপের জার্মানির সামনে এদিন দাঁড়াতেই পারেনি জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। নেশন্স লিগে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ডাচদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি।

একের পর এক আক্রমণে ব্যস্ত থাকা জার্মানির গোল পেতে অবশ্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত। ডেডলক ভাঙেন লেফট উইঙ্গার শেরহান্ট।

আরও পড়ুন:

বিরতির পর আরও একবার নেদাল্যান্ডসের জালে বল জড়ায় জার্মানি এবার স্কোর সিটে নাম লেখান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভার্টজ। তার পাঁচ মিনিট পর গ্রুদার ক্রস থেকে ব্যবধান ৩-০ করেন নিকো শ্লটারবেক।

ম্যাচের ৭১ মিনিটে গ্রুদার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভার্টজ। আর ৭৭ মিনিটে পঞ্চম গোল করে নেদারল্যান্ডসের ইতিহাসে প্রতিযোগিতামূলক ফুটবলে সবচেয়ে বড় পরাজয় নিশ্চিত করে জার্মানরা। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানি।

একই গ্রুপে এদিন সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে গ্রিস তাদেরও জার্মানির সমান ৬ ম্যাচ শেষে ১১ পয়েন্ট। তবে মুখোমুখি লড়াইয়ের হিসেবে তৃতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করতে হয়েছে গ্রিসকে। গ্রুপ এ’টু থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি ও নেদারল্যান্ডস।

এসএস