নেশনস লিগে প্রথম চার ম্যাচেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও ভিন্ন চ্যালেঞ্জ পর্তুগাল কোচ হোর্হে জেসুসের। রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে ধরাশায়ী হয়েছে দল, যা ফিরিয়ে এনেছে ১০৫ বছরের পুরোনো রেকর্ড।
ডেনমার্কের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের পর রোনালদোর মায়ের মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে। রোনালদোকে সম্মান না করায় পর্তুগালের এমন পরাজয়ে খুশি হয়েছেন ক্রিশ্চিয়ানোর মা ডলোরেস আভেইরো। দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মায়ের থেকে এমন মন্তব্যের পর প্রশ্ন শুনতে হয়েছে পর্তুগাল কোচের।
তবে হোর্হে জেসুস অবশ্য রোনালদোর মাকে শ্রদ্ধা জানিয়ে বিষয়টি ঠান্ডা মাথায় সামলেছেন। একে ছেলের প্রতি মায়ের ভালোবাসা হিসেবে আখ্যা দিয়েছেন অভিজ্ঞ এ কোচ।
আরও পড়ুন:
বর্তমান চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের লড়াইটা শুরু করেছিলো ওয়েলসের বিপক্ষে জয় দিয়ে। শেষটাও হচ্ছে তাদের বিপক্ষে। কোয়ার্টার নিশ্চিত করা পর্তুগাল অনেকটা নির্ভার থাকলেও জয় দিয়ে সমালোচনার জবাব দিতে চাইবে হোর্হ জেসুস।
অন্যদিকে, ওয়েলস আছে মাত্র এক জয়ে টেবিলের তলানিতে। তবে ঘরের মাঠে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্যে মাঠে নামবে ক্রেইগ বিলানির দল।
এদিকে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ডেনমার্কের পার্কিন স্টেডিয়াম। গ্রুপের দুই আর তিনে থাকা ডেনমার্ক আর নরওয়ের লড়াইয়ে আছে হিসেব-নিকেশ। সমান পাঁচ ম্যাচে ডেনমার্ক আছে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে। ঘরের মাঠে জয় পেলে গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা থাকছে ডেনমার্কের।
নরওয়ে ৬ পয়েন্ট নিয়ে মাঠে নামলেও হ্যালান্ডদের সুযোগ থাকছে কোয়ার্টারে যাওয়ার। তার জন্য অবশ্য বড় ব্যবধানের জয় দরকার। ৪-০ গোলের জয়ই পারে নরওয়েকে নেশনস লিগে টিকিয়ে রাখতে।





