টেনিস কোর্ট থেকে রিয়ালের পরিচালনা পর্ষদে নাদাল

স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল
অন্য সব খেলা
এখন মাঠে
0

টেনিস কোর্টের কিংবদন্তি এবার রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে! ক্লাবটির পরিচালনা পর্ষদের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল।

শনিবার সাধারণ সভায় অনুমোদন পেয়েছে তার নিয়োগ।২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল ২০১১ সাল থেকেই রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য।

ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাদাল। এটিকে নিজের জন্য বিশাল সম্মান ও দায়িত্ব হিসেবে দেখছেন তিনি।

অন্যদিকে, নাদালের অন্তর্ভুক্তিকে ক্লাবের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পেরেজ। ২০২৩ সালে একদিন রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন ১৪ বারের ফ্রেঞ্চ ওপেনজয়ী এই কিংবদন্তি।

এফএস