ফ্লোরিডায় গ্রেপ্তারের পর জামিন পেলেন টাইগার উডস

টাইগার উডস
অন্য সব খেলা
এখন মাঠে
0

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হওয়ার পর জামিন পেলেন গলফ কিংবদন্তি টাইগার উডস। নেশাগ্রস্ত অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছিলেন বলে সন্দেহ ছিল ফ্লোরিডার পুলিশের।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে দুই গাড়ির সংঘর্ষে জড়ান টাইগার উডস। দুর্ঘটনায় কেউ আহত না হলেও ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে। আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার গাড়ি, এমনটাই নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন:

তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা সেটি জানতে ব্রেথালাইজার পরীক্ষা করা হলে অ্যালকোহল পাওয়া যায়নি তার শরীরে। তবে কর্মকর্তারা জানান, তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। পরে তাকে ডিইউআইসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং নিয়ম অনুযায়ী কয়েক ঘণ্টা আটক থাকার পর জামিনে মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালেও ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন এ তারকা গলফার।

জেআর