কবজির চোটে সিনসিনাটি ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাস

কার্লোস আলকারাজ
অন্য সব খেলা
এখন মাঠে
0

কবজির ইনজুরির কারণে সিনসিনাটি ওপেন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন টেনিসের নাম্বার ওয়ান কার্লোস আলকারাজ।

কবজির এই ইনজুরির কারণে চলতি বছর একাধিক ইভেন্ট মিস করেছেন কার্লোস আলকারাজ। এপ্রিলে বার্সেলোনা ওপেনে ইনজুরিতে পড়েন তিনি।

এরপর থেকে উইম্বলডন এবং ফ্রেঞ্চ ওপেনেও দেখা যায়নি তাকে। সিনসিনাটি ওপেন দিয়েই কোর্টে ফেরার কথা ছিল তার। আসন্ন ইউএস ওপেনের প্রস্তুতি হিসেবেই এই প্রতিযোগিতায় খেলতে চেয়েছিলেন এই স্প্যানিশ তারকা।

আরও পড়ুন:

তবে ইনজুরি থেকে পুরো সেরে ওঠা হয়নি। এমনকি ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনেও আলকারাজকে দেখা যাবে কি না তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। সেক্ষেত্রে আলকারাজকে আবার গ্র্যান্ডস্ল্যামে দেখা যাবে ২০২৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে।

এফএস