এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, এবারের আসরে ১০টি ইভেন্টে অংশ নিতে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন কিশোর-কিশোরী।
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে নিবন্ধনের সংখ্যা ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন। এর মধ্যে কিশোর সংখ্যা ৯ লক্ষ ৪৪ হাজার ৮৩ জন, কিশোরী ৬ লক্ষ ৭৯ হাজার ১৩৫ জন।
এদিকে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম মৌসুমে প্রাথমিক পর্বে বিকেএসপির ক্যাম্পে অংশ নেয়া ৩০৬ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ৪০ জন। আগামী জানুয়ারিতে বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তারা।





