ফুটবল বিশ্বকাপে নতুন রেকর্ডে সবাইকে ছাড়িয়ে যাবেন মেসি!

লিওনেল মেসি
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপে সর্বোচ্চ জয়ের রেকর্ডে সবার উপরে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। এবারের বিশ্বকাপে ২ ম্যাচে জয় পেলেই তার এ রেকর্ডটি ছাড়িয়ে যাবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দলের হয়ে বিশ্বজয়ের পাশাপাশি ব্যক্তিগত জয়ের রেকর্ডেও আছে বেশকিছু কিংবদন্তির নাম।

ঘনিয়ে আসছে বিশ্বকাপ, বাড়ছে উন্মাদনা। বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দেয় প্রিয় দলগুলোর জয়। রথী-মহারথীরা এ জয়ের মাধ্যমেই ইতিহাসে হয়ে যান অমর।

বিশ্বকাপে দেশের জার্সিতে সর্বোচ্চ জয়ের রেকর্ড জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার। জার্মানির হয়ে ১৭ ম্যাচ জয়ের মাধ্যমে রেকর্ডটি ধরে রেখেছেন ২০১৪ বিশ্বকাপের নায়ক। ২৪ ম্যাচ খেলে ১৭ জয়ের বিপরীতে ক্লোসা হেরেছেন ৩ ম্যাচে। তার এ রেকর্ডটিতে চোখ রাঙানি দিচ্ছেন ফুটবলের জাদুকর খ্যাত লিওনেল মেসি।

আরও পড়ুন:

গত বিশ্বকাপে প্রথম ম্যাচ হারের পর টানা ৬ জয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। যার সুবাদে এ রেকর্ডে ক্লোসার কাছাকাছি চলে যান লিওনেল মেসি। ১৬ জয় নিয়ে ব্রাজিলিয়ান বিশ্বকাজয়ী কাফুর সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছেন আর্জেন্টাইন মহাতারকা। ২৬ ম্যাচ খেলে ১৬ জয়ের বিপরীতে ৫ হার ও ৫ ম্যাচে ড্র করেছেন মেসি। যেখানে এ রেকর্ডটি করতে কাফু খেলেছেন ২০ ম্যাচ।

১৫ ম্যাচ জিতে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি ভাগাভাগি করছেন ৫ জন ফুটবলার, যার মধ্যে আছেন ১৯৭৪ সালে ওয়েস্ট জার্মানিকে বিশ্বকাপ জেতানো উফগ্যাং ওভারেথ। ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ এনে দেয়া রোনালদো নাজারিও। ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান তারকা ফিলিপ লাম, বাস্তিয়ান শোয়াইনস্ট্যাইগার ও ওয়েস্ট জার্মান তারকা লোথার ম্যাথিউস।

১৪ জয় নিয়ে এ রেকর্ডটি ভাগাভাগি করছেন ৭ জন ফুটবলার। যেখানে আছেন ফ্রান্সের ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফুটবলার ওলিভার জিরু, আতোয়া গ্রিজম্যান ও হুগো লরিস। এ তালিকায় আরও আছেন ২০০২ বিশ্বকাপজয়ী লুসিও ওয়েস্ট জার্মানির বেকেনবাওয়ার, ইতালির পাওলো মালদিনি ও ও জার্মানির পার মার্টেস্যাকার।

এসএইচ