শেষ মিনিটে ডিয়ালোর গোল: ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের নাটকীয় সূচনা

ইকুয়েডর ও আইভরি কোস্টের ম্যাচের একটি মুহূর্ত
World Cup , ফুটবল
এখন মাঠে
0

দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে দারুণ সূচনা করেছে আইভরি কোস্ট। গ্রুপ 'ই'-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা। দুই দলই একাধিক আক্রমণ গড়লেও গোলের দেখা পাচ্ছিল না। সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় ইকুয়েডর।

যখন ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নির্ণায়ক মুহূর্ত। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আমাদ ডিয়ালোর করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে আইভরি কোস্ট। এই জয়ে বিশ্বকাপ মিশনে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল আইভরিয়ানরা।

ইএ