
রাজপথ ছাড়ছে না ফরাসি শিক্ষার্থীরা, স্পেনে ধর্মঘটের ডাক
জীবনযাত্রার ব্যয় নিয়ে দেশে দেশে ক্ষোভের আগুন কমছে না কিছুতেই। গতকালও (মঙ্গলবার, ১০ নভেম্বর) প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে রাজপথে ছিল লাখো মানুষ। সরকারের ওপর চাপ জারি রাখতে রাজপথ ছাড়তে নারাজ বিক্ষুব্ধ ফরাসি শিক্ষার্থীরা। বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগে নমনীয় হতে ফরাসি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্পেনের সবচেয়ে বড় দুই শ্রমিক ইউনিয়নের ডাকে আজ (বুধবার, ১১ নভেম্বর) ২৪ ঘণ্টার ধর্মঘটের প্রস্তুতি চলছে দেশজুড়ে। আন্দোলন হয়েছে ইন্দোনেশিয়া আর বলিভিয়াতেও।

ইন্দোনেশিয়ায় ‘হোয়েল শার্ক’ ঘিরে ইকো-ট্যুরিজম, ভবিষ্যৎ নিয়ে পরিবেশবিদদের শঙ্কা
তিমি হাঙর বা হোয়েল শার্ক বদলে দিয়েছে ইন্দোনেশিয়ার একটি উপকূলীয় গ্রামের চিত্র। এক সময়ের প্রত্যন্ত গ্রামের মানুষ মাছ ধরার ওপর নির্ভরশীল হলেও বর্তমানে বোতুবারানি গ্রাম পরিণত হয়েছে, ইকো-ট্যুরিজম কেন্দ্রে। প্রতি মাসে গাইড হিসেবে কাজ করে ৩০ লাখ রুপিয়া আয় করছেন জেলেরা। তবে পরিবেশবিদদের মতে, হোয়েল শার্কের এমন জনপ্রিয়তা এর ভবিষ্যৎকে সংকটে ফেলে দিতে পারে।

ভয়াবহ দাবানলের কবলে ইন্দোনেশিয়া, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ
ভয়াবহ দাবানলের কবলে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে ইন্দোনেশিয়ার কয়েক লাখ বাসিন্দা। এ ঘটনার বিরূপ প্রভাব মোকাবিলায় ইন্দোনেশিয়ার সঙ্গে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। এদিকে, বিষাক্ত ধোয়ায় আক্রান্ত প্রতিবেশি আরেক দেশ মালয়েশিয়ায় শীতাতপ নিয়ন্ত্রিত হলগুলোকে বেছে নিয়েছেন দৌড়বিদরা।

ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের ড্র
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। সিনিয়র দলের হারের তেতো স্মৃতি পেছনে ফেলে এবার ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশের যুব ফুটবলাররা।

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত প্রতিবেশী তিন দেশ
ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রান্তে সপ্তাহ ধরে জ্বলতে থাকা দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপিন্সে, তীব্র দূষণে বিপর্যস্ত জনজীবন।

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। এ জন্য বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, লক্ষ্য ঘুরে দাঁড়ানো
ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। ফাইনালের পথে এক পয়েন্টের লিড নিয়ে এগিয়ে স্বাগতিকরা। অন্যদিকে, এই গ্রুপে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে না ভেবে নিজেদের উন্নতির জায়গাগুলোতেই মনোযোগ জামাল ভূঁইয়াদের। গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায়।

ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। র্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেয়ে টুর্নামেন্টে টিকে থাকার প্রত্যাশা থমাস ডুলির দলের। ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচটি শুরু বাংলাদেশ সময় আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
এশিয়ান গেমস
এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ হকি দল টানা দ্বিতীয় জয় পেয়েছে। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) সকালে গিফুতে ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে বাংলাদেশ দল।

আসিয়ান কাপে গ্রুপ পর্বের সব ম্যাচে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে
প্রথমবারের শুরু হওয়া আসিয়ান কাপের গ্রুপ পর্বের সবগুলোর ম্যাচ বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। যে মাঠের অনুশীলন গ্রাউন্ডে নিজেদের প্রস্তুত করতে এরইমধ্যে বেশকিছু পারও করেছে থমাস ডুলির দল। একই মাঠে সবগুলো ম্যাচ হওয়ায় দলের ভ্রমণ ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার সঙ্গে মাঠের পরিস্থিতি বিবেচনায় কৌশল সাজাতে তুলনামূলক সহজ হবে কোচের।

আসিয়ান কাপে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় ফুটবলাররা
ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে চোটের কারণে এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের। প্রবাসী ফুটবলারদের কয়েকজনকে নিয়ে সাজানো দলে নতুন-পুরোনোর মিশেলে ইন্দোনেশিয়ায় নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় কোচ থমাস ডুলির দল।

আকাশ পরিষ্কার হওয়ায় ইন্দোনেশিয়ায় ৬ বিমানবন্দরে ফের চালু ফ্লাইট
আকাশ পরিষ্কার হওয়ায়, ইন্দোনেশিয়ায় চালু হলো জাকার্তার সোয়েকার্নো-হাত্তাসহ ছয়টি বিমানবন্দরের কার্যক্রম। এখনও বন্ধ দু’টি।