উত্তর-কোরিয়া
ডিএমজেডে মাইন বিস্ফোরণ নিয়ে উত্তপ্ত দুই কোরিয়া, দক্ষিণের ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান উত্তরের

ডিএমজেডে মাইন বিস্ফোরণ নিয়ে উত্তপ্ত দুই কোরিয়া, দক্ষিণের ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান উত্তরের

দুই কোরিয়াকে বিভক্তকারী অসামরিক অঞ্চলে (ডিএমজেড) সাম্প্রতিক মাইন বিস্ফোরণের ঘটনায় ক্ষমা চাওয়ার দক্ষিণ কোরিয়ার দাবিকে ‘ঘৃণ্য’ ও ‘নাটক’ বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। এতে দুই দেশের সীমান্ত উত্তেজনা কমানো ও নতুন করে সংলাপে বসার দক্ষিণ কোরিয়ার উদ্যোগ নতুন চ্যালেঞ্জের মুখে পড়লো। এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘে ট্রাম্প: একের পর এক ‘মিথ্যা’ দাবির তথ্য যাচাই

জাতিসংঘে ট্রাম্প: একের পর এক ‘মিথ্যা’ দাবির তথ্য যাচাই

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রায় ৪০ মিনিটের ভাষণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র, বিনিয়োগ, যুদ্ধনীতিসহ নানা বিষয়ের রূপরেখা তুলে ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধ, বৈশ্বিক উষ্ণায়ন, বিনিয়োগ, সমরাস্ত্র এবং তেলসম্পদসহ বেশকিছু বিষয়ে আবারও ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য তুলে ধরেছেন তিনি। ট্রাম্পের এসব দাবির সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

উত্তর কোরিয়ায় নতুন যুদ্ধাস্ত্রের পরীক্ষা সফল

উত্তর কোরিয়ায় নতুন যুদ্ধাস্ত্রের পরীক্ষা সফল

নতুন একটি যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) কিম জং উনের উপস্থিতিতে এই পরীক্ষা চালায় দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী সরকারি সংস্থা।

শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

শেষ ম্যাচে ভালো করার প্রত্যাশা নিয়েই এশিয়ান গেমসে নারী ফুটবল ইভেন্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম দুই ম্যাচে ১৬ গোল হজম করা বাংলাদেশের সামনে পরের ম্যাচে প্রতিপক্ষ মায়ানমার। আগেই বাদ পড়লেও ম্যাচপূর্ব অনুশীলনে সিরিয়াস মেজাজেই দেখা গেছে নারীদের।

মার্কিন সামরিক মহড়ার জবাবে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং

মার্কিন সামরিক মহড়ার জবাবে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ সামরিক মহড়ার কড়া প্রতিবাদের অংশ হিসেবে আজ রবিবার দেশের পূর্ব উপকূলে তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাব নাকচ উত্তর কোরিয়ার, আলোচনায় বসতে চান ট্রাম্প

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাব নাকচ উত্তর কোরিয়ার, আলোচনায় বসতে চান ট্রাম্প

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গৃহীত একটি সমালোচনামূলক প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা ‘অপরিবর্তনযোগ্য’ উল্লেখ করে পিয়ংইয়ং জানিয়েছে, পশ্চিমাদের তৈরি এই প্রস্তাব তাদের পরমাণু অবস্থানে কোনো প্রভাব ফেলবে না।

উত্তর কোরিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ নারী দল

উত্তর কোরিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ নারী দল

এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারের রেশ না কাটতেই এবার দক্ষিণ কোরিয়া পরীক্ষার সামনে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ কঠিন হলেও ঘুরে দাঁড়াতে চান ফুটবলাররা।

এশিয়ান গেমস নারী ফুটবল: উত্তর কোরিয়ার বিপক্ষে বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমস নারী ফুটবল: উত্তর কোরিয়ার বিপক্ষে বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। র‍্যাঙ্কিংয়ে ৯৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ১১-০ গোলে পিছিয়ে আছে মারিয়া-আফঈদারা।

পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, ইয়ংবিয়নে দোতলা ইউরেনিয়াম কেন্দ্র তৈরি

পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, ইয়ংবিয়নে দোতলা ইউরেনিয়াম কেন্দ্র তৈরি

উত্তর কোরিয়া তাদের প্রধান পারমাণবিক কেন্দ্র ইয়ংবিয়নে নতুন একটি দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির প্রধান রফায়েল গ্রোসি নতুন এই স্থাপনাকে বৈশ্বিক নিরাপত্তার জন্য ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উত্তর কোরিয়ায় সামরিক নেতৃত্বে বড় রদবদল; নতুন প্রতিরক্ষামন্ত্রী কিম সং-গি

উত্তর কোরিয়ায় সামরিক নেতৃত্বে বড় রদবদল; নতুন প্রতিরক্ষামন্ত্রী কিম সং-গি

উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল এনেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি কিম সং-গিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং প্রবীণ সামরিক কৌশলবিদ পাক জং-চোনকে কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান পদে পুনর্বহাল করেছেন।আজ (রোববার, ৩০ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে সামরিক নেতৃত্বের এই পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্পের মহড়া কমানোর বার্তার পরদিন ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ট্রাম্পের মহড়া কমানোর বার্তার পরদিন ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দেয়ার পরদিনই সমুদ্র অভিমুখে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার হয়ে লড়বে উত্তর কোরিয়ার বিশাল বাহিনী; দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন জেলেনস্কি

রাশিয়ার হয়ে লড়বে উত্তর কোরিয়ার বিশাল বাহিনী; দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন জেলেনস্কি

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে পিয়ংইয়ংয়ের অন্তত ৩০ থেকে ৫০ হাজার সেনা মোতায়েন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান। একই সঙ্গে রাশিয়ার হামলা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা চেয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।