
জয় দিয়ে এনসিএল শুরু খুলনার
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরে জয় দিয়ে অভিযান শুরু করেছে খুলনা বিভাগ। প্রথম রাউন্ডে বরিশালকে ইনিংস ও ১৩৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। এ ম্যাচের ফল এসেছে মাত্র তিন দিনেই।

এনসিএল: ফলোঅনে পড়ে খুলনার সামনে বড় হারের শঙ্কায় বরিশাল
জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় দিন শেষে খুলনার কাছে বড় হারের শঙ্কায় বরিশাল বিভাগ। সমানতালে লড়ছে রাজশাহী-চট্টগ্রাম ও ময়মনসিংহ-সিলেট। তবে রংপুরের বিপক্ষে কিছুটা চাপে ঢাকা।

এনসিএলে খেলোয়াড়দের মূল্যায়ন, দেশি কোচদের নিয়ে বিসিবির ভাবনা কতদূর?
আভিজাত্য আর আধুনিকতার মোড়কে এনসিএলের শুরু হলেও ঘরোয়া ক্রিকেটে কোচদের গল্পটা এখনও বিবর্ণ। খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়িয়ে এনসিএল আর ঘরোয়া ক্রিকেট মৌসুমের উদ্বোধন ঘটেছে। তবে, মাঠের গুরুদের জন্য আসেনি নতুন ঘোষণা। দেশি কোচদের এখন পর্যন্ত যথাযথ মূল্যায়ন করতে পারছে কি না বিসিবি, সেটাও এখন এক প্রশ্ন।

মাঠে গড়ালো এনসিএলের ২৮তম আসর
মাঠে গড়িয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও দীর্ঘতম ফরম্যাটের আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসর। এবারের আসরে এসেছে বেশ কিছু নতুনত্ব। ইংল্যান্ডের বিখ্যাত কাউন্টি ক্রিকেটের মতো প্রফেশনালিজম আর আধুনিকতার এক নতুন সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দিনেই দেশজুড়ে মাঠে নেমেছে আট দল। আর এ আসর ঘিরে দেখা মিলেছে বিসিবির অভিনব সব উদ্যোগ।

ডেঙ্গু আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদ, হাসপাতালে ভর্তি
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) হাসাপাতালের বিছানায় রিয়াদের ঘুমিয়ে থাকার একটি ছবি পোস্ট করে দেশবাসীর কাছে দোয়া চান তার স্ত্রী জান্নাতুল কাওসার।

বিপিএল ভালোভাবে আয়োজন নিয়ে আশাবাদী ফারুক আহমেদ
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো করে খেলোয়াড়রা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজিগুলোর নজর কাড়তে পারে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব নির্বাচিত সহ-সভাপতি ফারুক আহমেদ। পাশাপাশি যারা টেস্ট ক্রিকেট খেলে থাকেন এ প্ল্যাটফর্মটি হতে পারে তাদের জন্য প্রমাণের বড় জায়গা বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে এবারের বিপিএল ভালোভাবে আয়োজন নিয়ে আশাবাদী ফারুক।

টানা দ্বিতীয়বার এনসিএল টি-টোয়েন্টির শিরোপা রংপুরের
এনসিএল টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে রংপুর বিভাগ। ফাইনালে খুলনার দেয়া ১৩৭ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়েই পেরিয়ে যায় দলটি। গতকাল (রোববার, ১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটে হারিয়ে ট্রফি ধরে রাখে রংপুর।

এনসিএল টি-টোয়েন্টি ফাইনালে আজ রংপুরের বিপক্ষে মাঠে নামছে খুলনা
এনসিএলের গত আসর খুব তাড়াহুড়ো করে সম্পন্ন হলেও এবার বিশেষভাবে নজর দিয়েছে বিসিবি। এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের ফাইনালে রংপুরের বিপক্ষে মাঠে নামছে খুলনা। এরই মাঝে ম্যাচটিকে ঘিরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সব প্রস্তুতি সম্পন্ন। আজ (রোববার, ১২ অক্টোবর) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফাইনালের আগে ক্যাপ্টেনস মিটের জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত হয়েছিলেন দুই দলের অধিনায়ক।

ফ্লাড-লাইট ইস্যু কেটে গেলে রাজশাহীতে বিপিএল আয়োজন নিয়ে আশাবাদী আকরাম খান
রাজশাহী ও বগুড়ার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের এনসিএল টি-টোয়েন্টির আসর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ঘরের মাঠে ঢাকা মেট্রোর কাছে হেরেছে রাজশাহী। তবে বগুড়ায় সিলেট ও রংপুরের ম্যাচ মাঠেই গড়ায়নি। অন্যদিকে ফ্লাড-লাইট ইস্যু কেটে গেলে বিপিএল গড়াতে পারে রাজশাহী স্টেডিয়ামে এমন আশা ব্যক্ত করেন বিসিবি পরিচালক আকরাম খান।

এনসিএল ঘিরে বড় পরিকল্পনা বিসিবির, খেলা গড়াবে তিন ভেন্যুতে
এশিয়া কাপের মাঝেই এবার মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টকে ঘিরে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ আসরে এক ভেন্যুতে খেলা হলেও এবার খেলা গড়াবে তিন ভেন্যুতে, থাকবে বিদেশি ক্রিকেটারও। আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি বিবেচনায় ভালো উইকেটে ম্যাচ আয়োজনের দিকে জোর দিয়েছেন বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু।

তৃণমূল থেকে ক্রিকেটার বাছাইয়ে মনোযোগী হচ্ছে বিসিবি
বিপিএলের আগেই একাধিক টুর্নামেন্ট
চট্টগ্রাম বিভাগের ক্রিকেটারদের নিয়ে শিগগিরই একটি টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। জানিয়েছেন বোর্ড পরিচালক আকরাম খান। তৃণমূল থেকে ক্রিকেটার বাছাইয়ে মনোযোগী হচ্ছে বোর্ড। বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টিতেও প্রতিভাবানদের খোঁজে থাকবে বিসিবি। আগামী বিপিএলকে বিতর্কমুক্ত করতে এখনই সতর্ক সবাই।

সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক, নেই সাকিব-তামিম-মাশরাফি!
বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের পর, এই প্রথম সাবেক অধিনায়কদের সাথে বসলেন ফারুক আহমেদ। তবে, হাজির ছিলেন না তামিম ইকবাল। বিপিএল আর এনসিএল টি-টোয়েন্টি কীভাবে আরো উন্নত করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে সে সভায়।