
ডেঙ্গুতে এক দিনে আরও ৬ জনের মৃত্যু
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।

ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু; ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৬
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাসুদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু চিকিৎসায় বাড়ছে ব্যয়, চাপে নিম্নবিত্তরা
সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসায় একজন রোগীর ব্যয় হচ্ছে কমপক্ষে ১২ হাজার টাকা, আর ঢাকার বাইরে থেকে আসা রোগীদের ক্ষেত্রে অন্তত ৩৫ হাজার টাকা। বেসরকারি হাসপাতালে এ ব্যয় লাখ টাকা ছাড়িয়ে যায়। এছাড়া চিকিৎসার সময় ও চিকিৎসা পরবর্তী শারীরিক দুর্বলতায় কাজ করতে না পারায় চাকরি যাওয়ার ঝুঁকিতে থাকেন কারখানা শ্রমিক থেকে শুরু করে নিম্নবিত্তরা।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ১২ দিনব্যাপী লার্ভা জরিপ শুরু ডিএসসিসির
বর্ষাকালীন ডেঙ্গুর লার্ভা জরিপ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) রাজধানীর নগর ভবনে ১২ দিনব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক আব্দুস সালাম।

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩২, হাসপাতালে ভর্তি ৯৫
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২৯ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে সাইকেল র্যালি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে সাইকেল র্যালি করেছে সিটি করপোরেশন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে থেকে বের হওয়া এ র্যালিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ডেঙ্গু ঠেকাতে ঘর-ছাদ পরিষ্কারে নগরবাসীর প্রতি আহ্বান ডিএসসিসি প্রশাসকের
বাসা বাড়ির ছাদে জমে থাকা পানি, ড্রেন ও রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নগরবাসীর নিজস্ব সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক (ডিএসসিসি) মো. আবদুস সালাম। জমে থাকা পানি নিজ দায়িত্ব পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

একদিনে ডেঙ্গুতে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৬৫ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তির রেকর্ড
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। চলতি বছর ডেঙ্গুতে একদিনে এটাই হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।

ফেনীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ; চলতি মাসেই আক্রান্ত ৩১২
ফেনীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ৩১২ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।