নয়াদিল্লি
দিল্লিতে তেরঙ্গা মিছিল বের করার চেষ্টায় আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা দিপ

দিল্লিতে তেরঙ্গা মিছিল বের করার চেষ্টায় আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা দিপ

নয়াদিল্লিতে ‘লেহরা দো তেরঙ্গা’ মিছিল বের করার চেষ্টা করলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বিকেলে সেন্ট্রাল পার্ক ও কনট প্লেস এলাকা থেকে তাদের সঙ্গে আরও ৪-৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। নির্বাচন কমিশন ও পুলিশের বিধিনিষেধের বিরুদ্ধে ডাকা এই মিছিল ঘিরে কনট প্লেস ও আশপাশের এলাকায় দুই হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হলে পুলিশ অভিযান শুরু করে।

দিল্লি পুলিশের হাতে আবারও আটক অভিজিৎ দিপকে

দিল্লি পুলিশের হাতে আবারও আটক অভিজিৎ দিপকে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে কে আটক করেছে নয়াদিল্লি পুলিশ। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) কনাটের প্লাজায় ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি পালনের ঘোষণা দেয়ার মাত্র এক ঘণ্টা পর তার কাছে পুলিশি নিষেধাজ্ঞা সংবলিত নোটিশ পৌঁছায় এবং এর পরই তাকে আটক করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য ঊঠে এসেছে।

দিল্লিতে প্রতিবাদ মিছিল না করতে দিপকেকে নোটিশ; সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা

দিল্লিতে প্রতিবাদ মিছিল না করতে দিপকেকে নোটিশ; সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত প্রতিবাদ মিছিল না করতে দলটির নেতা অভিজিৎ দিপকেকে নোটিশ দিয়েছে দিল্লি পুলিশ। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) তার নয়াদিল্লির বাসভবনে গিয়ে এ নোটিশ দেয়া হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দিল্লিতে সিজেপির ‘তেরঙ্গা পদযাত্রা’ আটকাতে হাইকোর্টের অস্বীকৃতি

দিল্লিতে সিজেপির ‘তেরঙ্গা পদযাত্রা’ আটকাতে হাইকোর্টের অস্বীকৃতি

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আগামী ১৬ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ সমাবেশ স্থগিত বা নিষিদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে আদালতের কাছে দিল্লি পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

‘তেরঙ্গা উড়ানো যে অপরাধ নয়, তা দেখিয়ে দেব’—অভিজিৎ দিপকে

‘তেরঙ্গা উড়ানো যে অপরাধ নয়, তা দেখিয়ে দেব’—অভিজিৎ দিপকে

শুক্রবার কনট প্লেসে জমায়েতের ডাক

জাতীয় পতাকা নিয়ে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পাঁচটায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জড়ো হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, ‘তেরঙ্গা উড়ানো যে অপরাধ নয়, তা আমরা দেখিয়ে দেব।’ ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতীয় তরুণদের অনুপ্রেরণা: নেহা বোরা

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতীয় তরুণদের অনুপ্রেরণা: নেহা বোরা

বাংলাদেশের জেন-জি আন্দোলনকে ভারতীয় তরুণদের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরা। তিনি বলেছেন, বাংলাদেশের তরুণরা যে পথ দেখিয়েছে, ভারতের তরুণ প্রজন্ম সেই পথ ধরেই এগিয়ে চলছে।

দমল না তরুণরা, সিজেপির আন্দোলন কি থামাতে পারবে মোদি সরকার?

দমল না তরুণরা, সিজেপির আন্দোলন কি থামাতে পারবে মোদি সরকার?

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের ‘ককরোচ’ যুব আন্দোলন ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী নয়াবাদিল্লিতে চালানো হয়েছে নজিরবিহীন দমন-পীড়ন। সাবেক একাধিক মুখ্যমন্ত্রী, বিরোধী নেতা, অধিকারকর্মী ও শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে আটকের পর রোববার অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নজিরবিহীন এই পুলিশি অ্যাকশনের পরও পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ভারতে তরুণদের এই নজিরবিহীন ক্ষোভ ও আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে?

থিয়েটার থেকে রাজপথ: তরুণ আন্দোলনের মুখ হয়ে উঠছেন নেহা বোরা

থিয়েটার থেকে রাজপথ: তরুণ আন্দোলনের মুখ হয়ে উঠছেন নেহা বোরা

ভারতে তরুণদের বিক্ষোভ আন্দোলনে এক নতুন মুখ হয়ে উঠেছেন বামপন্থি ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরা। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলা সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলোর একটির মুখে তিনি আলোচনায় এসেছেন। ২৯ বছর বয়সী এই গবেষক ছাত্রী সম্প্রতি সপ্তাহান্তে বারবার আটকের শিকার হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নয়াদিল্লিতে ৬ হাজার বিক্ষোভকারী আটক; সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

নয়াদিল্লিতে ৬ হাজার বিক্ষোভকারী আটক; সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে অভূতপূর্ব কড়াকড়ি ও নজিরবিহীন ধরপাকড় চালানো হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত সাবেক একাধিক মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, অধিকারকর্মী ও শিক্ষার্থীসহ অন্তত ছয় হাজার মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। তবে রাজধানী অচল করে বিপুলসংখ্যক মানুষকে আটকের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যন্তর মন্তরে যেতে পুলিশের কড়াকড়ি; যেখানে বাধা সেখানেই অবস্থানের ডাক সিজেপির

যন্তর মন্তরে যেতে পুলিশের কড়াকড়ি; যেখানে বাধা সেখানেই অবস্থানের ডাক সিজেপির

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে পুলিশ। এলাকাটিতে জারি করা হয়েছে ১৬৩ ধারা। তবে পুলিশের কঠোর বাধার মুখেও আন্দোলনকারীদের যেখানে আটকানো হবে সেখানেই অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ভারতের নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের বাধার মুখে ধর্নায় বসার পর আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শনিবার, ১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউয়ে ধর্নায় বসার পর পুলিশ তাকে আটক করে একটি প্রিজন ভ্যানে তোলে।

নয়াদিল্লিতে বিমান থেকেই আটক অভিজিৎ দিপকে, নেতৃত্বে অজিঙ্ক শিন্ডে

নয়াদিল্লিতে বিমান থেকেই আটক অভিজিৎ দিপকে, নেতৃত্বে অজিঙ্ক শিন্ডে

ভারতের নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার আগেই বিমান থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নয়াদিল্লি পৌঁছালে বিমানের ভেতর ঢুকেই তাদের আটক করা হয়। শীর্ষ নেতারা আটক হওয়ায় আন্দোলনের নেতৃত্ব দলের আরেক নেতা অজিঙ্ক শিন্ডের হাতে তুলে দিয়েছেন দিপকে।