
মোদি দেখতে ‘ফেরেশতার’ মতো, কিন্তু মধ্যস্থতায় ‘খুনিদের মতো কঠোর’: ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে একজন ‘কঠিন মধ্যস্থতাকারী’ হিসেবে অভিহিত করেছেন। ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প কৌতুক করে বলেন, মোদি দেখতে ‘ফেরেশতার’ মতো হলেও কাজের ক্ষেত্রে তিনি ‘খুনিদের মতো কঠোর’। ব্লুমবার্গের বরাত দিয়ে দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প-মোদি বৈঠকে সম্পর্ক উন্নয়নের নতুন বার্তা
গেল বছরের মার্কিন শুল্কারোপের ঘোষণা। এরপর সম্প্রতি ওমান উপসাগরে তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনার পর দিল্লি-ওয়াশিংটনের সম্পর্ক বেশ জটিলতার দিকে মোড় নেয়। এর মধ্যে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাইড লাইনে বৈঠকে বসেন ট্রাম্প ও মোদি। আলোচনা হয় দু’দেশের সম্পর্ক নিয়ে। এছাড়া ভারত-যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প।

জি-৭ সম্মেলনে মোদি-ট্রাম্প বৈঠক; এখনই বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা কম
আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে বাণিজ্য নিয়ে আলোচনা হবে। তবে এই সম্মেলনে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই বলে গতকাল (শনিবার, ১৩ জুন) মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। জি-৭ সম্মেলনের পরের সপ্তাহে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আরও আলোচনার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ভারত সফর করবেন বলেও নিশ্চিত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ৫০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের
ইরান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সঙ্গে ৫০০ কোটি ডলারের একটি বিশাল বাণিজ্য চুক্তি সই করেছে যুক্তরাজ্য। গতকাল (বুধবার, ২০ মে) এই চুক্তির ঘোষণা দিয়ে ব্রিটিশ সরকার জানায়, দীর্ঘ মেয়াদে এই চুক্তি এই অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে লন্ডনের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বড় চুক্তি ছাড়াই শেষ ট্রাম্পের চীন সফর, বৈঠকে ঐকমত্য বাস্তবায়নের আশ্বাস
বড় কোনো বাণিজ্য চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্পের তিন দিনের চীন সফর। ট্রাম্পের দাবি, মার্কিন কৃষি পণ্য ও বোয়িংয়ের থেকে ২০০টি জেট কিনতে রাজি হয়েছে চীন। চুক্তির বিষয় স্পষ্ট না করলেও, চীন সরকারের মুখপাত্র জানান, শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে ঐকমত্যে পৌঁছানো ইস্যুগুলো বাস্তবায়নে উদ্যোগী হবে দুই দেশ।

শি জিনপিংয়ের সঙ্গে শুল্ক নিয়ে কোনো কথা হয়নি: ট্রাম্প
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক শীর্ষ বৈঠকে শুল্ক বা ট্যারিফ সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে বেশ কিছু ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ করে ওয়াশিংটনে ফেরার পথে শুক্রবার তিনি এ তথ্য জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। চুক্তিতে ১৩১ বার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা বলা হয়েছে। যেখানে বাংলাদেশের কথা আছে মাত্র ৬ বার।

বাংলাদেশ-মার্কিন ‘স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলে সংসদে রুমিন ফারহানার প্রস্তাব
বাংলাদেশ-মার্কিন ‘স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে উত্থাপনের প্রস্তাব করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন আজ (বুধবার, ২৯ এপ্রিল) সকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রস্তাব করেন তিনি।

ইসরাইলের সঙ্গে চুক্তি স্থগিতের দাবি স্পেনের, প্রশ্নের মুখে ইইউর ‘বিশ্বাসযোগ্যতা’
ইসরাইলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অংশীদারত্ব চুক্তি (অ্যাসোসিয়েশন ট্রিটি) স্থগিত করার বিষয়ে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড। ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই প্রস্তাব তোলা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনি বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। গতকাল (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি মার্কিন জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার সফল মেয়াদ কামনা করছেন।

আগামীকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে শুল্ক কমানোর আশা বাণিজ্য উপদেষ্টার
সম্প্রতি ট্রাম্প প্রশাসন বাড়তি যে ২০ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপ করেছে, নতুন চুক্তির মাধ্যমে সেটি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

সৌদি আরবসহ ৬ রাষ্ট্রের সঙ্গে মেগা বাণিজ্য চুক্তির পথে ভারত
বিশ্ববাণিজ্যে ভারতের জন্য পরবর্তী বড় বাজার কি পারস্য উপসাগরীয় অঞ্চল? অন্তত এমন আশাতেই বুক বাঁধছে নয়াদিল্লি। ইইউর সঙ্গে বড় বাণিজ্য চুক্তির পর এবার সৌদি আরবসহ ৬টি আরব রাষ্ট্রের সঙ্গে 'মেগা বাণিজ্য চুক্তি' নিয়ে চলছে আলোচনা। মূল্যবান রত্ন, ধাতু, রাসায়নিক ও বৈদ্যুতিক পণ্য রপ্তানি করে ২০২৪-২৫ সালে পারস্য উপসাগরীয় জোট জিসিসি'র সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছেছে প্রায় ১৮ হাজার কোটি ডলারে।