
ফেনীতে অবৈধ বালু উত্তোলন, তিন ট্রাকসহ আটক ৩
ফেনীর ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে তিনটি ড্রামট্রাকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনকে আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকালে তিন নৌকাসহ আটক ৮
সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সময় তিনটি নৌকাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক।

পাবনায় বালু উত্তোলন নিয়ে পদ্মার চরে গোলাগুলি, নিহত ১
পাবনার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে মঞ্জু শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ (শুক্রবার, ২৬ জুন) দুপুরের দিকে সদর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সিমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে।

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ ৩ জনকে পুড়িয়ে হত্যা; নেপথ্যে বালু ব্যবসা নিয়ে বিরোধ
ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক বিজেপি নেতাসহ তিনজনকে তাদের গাড়িতে আটকে রেখে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে রাজ্যের কোরিয়া জেলায় এই বর্বরোচিত হামলা চালানো হয়। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনের কারাদণ্ড
টাঙ্গাইলে নাগরপুরে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারী চার ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল (শুক্রবার, ১৫ মে) রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে ৩ লাখ টাকা জরিমানা, দু’টি ট্রাক জব্দ
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় দু’টি এক্সকাভেটর মেশিন বিনষ্ট এবং দুটি অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করা হয়।

রাবনাবাদ নদের বালু উত্তোলনে বিপন্ন বাঁধ, হুমকিতে জীববৈচিত্র্য-বসতি
পটুয়াখালীর রাবনাবাদ নদ থেকে নির্বিচারে বালু উত্তোলনে বিপন্ন দুটি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। হুমকির মুখে নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনবসতি। অবৈধ বালু উত্তোলনে সরকারও হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব তীব্র হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৯ জনকে কারাদণ্ড
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৯ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ওই দণ্ডাদেশ প্রদান করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

এখন টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পরদিন বালুমহালে অভিযান, জরিমানা
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর তরা বালুমহালে নির্ধারিত সীমানার বাইরে প্রতিদিন ছয় থেকে আটটি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী পাড়ের বসতভিটা, বিদ্যালয়, মসজিদ ও মন্দির হুমকির মুখে পড়ে। স্থানীয়দের দুর্ভোগ ও ক্ষোভ নিয়ে গতকাল (রোববার, ১৪ সেপ্টেম্বর) ‘এখন টেলিভিশন’-এ একটি প্রতিবেদন প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন।

পদ্মায় অপরিকল্পিত বালু উত্তোলন; হুমকিতে ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা
পাবনা সীমান্তবর্তী নাটোরের পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে হচ্ছে বালু উত্তোলন। আর এতে হুমকির মুখে পড়ার আশঙ্কা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও হার্ডিঞ্জ ব্রিজসহ গুরুপূর্ণ স্থাপনা। বালু উত্তোলনের ফলে পদ্মার গর্ভে বিলীন হচ্ছে আশপাশের চরের ফসলি জমি। এতে প্রতি বছর জমির পরিমাণ কমার পাশাপাশি কমছে ফসলের উৎপাদন।

সিলেটে অবৈধ বালু উত্তোলন: হুমকির মুখে ঘরবাড়ি-সংরক্ষিত এলাকা
সিলেটের পর্যটন এলাকার লুট হওয়া সাদা পাথর নিয়ে যখন এত হৈ-চৈ, তখন বিভিন্ন স্থানে চলছে অবৈধ বালু উত্তোলন। অপরিকল্পিতভাবে যত্রতত্র প্রভাবশালীদের বালু উত্তোলনে হুমকির মুখে অনেকের ঘরবাড়ি ও সংরক্ষিত এলাকা। আইনি নিষেধাজ্ঞা থাকলেও সিলেটের বালু মহালগুলোতে অবৈধ লুটপাটে জড়িতদের ধরতে প্রশাসনিক গাফিলতিকে দুষছেন পরিবেশকর্মীরা।

বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) দুপুরে নিকলী উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।