
মিয়ানমারে তিন দিনে চার বিমান হামলায় নিহত ৬০ ছাড়ালো
মিয়ানমারে তিন দিনের ব্যবধানে সামরিক বাহিনীর চারটি বিমান হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে আজ (শনিবার, ২৮ নভেম্বর) চালানো তিনটি আলাদা বিমান হামলাতেই অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের এক সপ্তাহ পর দেশটিতে নতুন করে এই প্রাণঘাতী হামলা চালানো হলো। এএফপির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সিরিয়ায় জর্ডানের বিমান হামলা; ৩ শিশুসহ নিহত
সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে জর্ডান সামরিক বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। গত শুক্রবার জর্ডানের একটি গির্জায় বন্দুক হামলার ঘটনার জেরে এ হামলা চালানো হল।

সুদানের স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত
সুদানের একটি স্বর্ণখনিতে বিমান হামলায় অন্তত ৭২ জন শ্রমিক নিহত হয়েছে। এ হামলার পেছনে মিশরের সামরিক বাহিনীকে দায়ী করেছে সুদান।

বিমানে হামলাচেষ্টার পেছনে যারাই থাক, চড়া মূল্য দিতে হবে—নেতানিয়াহু
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলার নেপথ্যে যে দেশ বা শক্তির হাত রয়েছে, তাদের ‘খুব চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গত শুক্রবার এক বিবৃতিতে কোনো দেশের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে তিনি এই সতর্কবার্তা দেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্লাইদুবাইয়ের বিমানে হামলা: ককপিটে পাইলটকে কুঠার দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে কো-পাইলট কুঠার দিয়ে ‘সন্ত্রাসী হামলা’ চালানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন আমিরাতের প্রসিকিউটর জেনারেল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভের নর্দান সেতুতে রাশিয়ার বিমান হামলা; যান চলাচল বন্ধ
ইউক্রেনের রাজধানী কিয়েভে ডিনিপ্রো নদীর ওপর অবস্থিত নর্দান সেতুতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আজ (শনিবার, ৩ অক্টোবর ) এ হামলার কথা নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। ইউক্রেনের রাজধানীতে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার তীব্র বিমান হামলার মধ্যেই এই ঘটনা ঘটলো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা নিহত অন্তত ২২
আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২২ জন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। নিহতদের সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে ইসলামাবাদ।

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭, সৌদি আরবকে দায়ী করলো হুথি
ইয়েমেনের তাইজ প্রদেশে একটি বাজার এলাকায় বিমান হামলায় অন্তত সাতজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার জন্য সৌদি আরবের বিমানবাহিনীকে দায়ী করেছে হুথি। ডিপিএ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানে ১০ স্থানে পাকিস্তানের হামলা, নিহত ৪
আফগানিস্তানে ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, এসব স্থানে ড্রোন সংরক্ষণ ও হামলা চালানোর ব্যবস্থা ছিল। তবে আফগানিস্তানের তালেবান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ হামলার মধ্য দিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে সৌদি আরবের অর্ধশতাধিক বিমান হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি
সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে অর্ধশতাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট। হামলায় দুই শিশুসহ অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

মিয়ানমারের বৌদ্ধ মঠে সামরিক জান্তার বিমান হামলা, নারীসহ নিহত অন্তত ১৪
মিয়ানমারের মিয়াং টাউনশিপে একটি বৌদ্ধ মঠে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। শক্তিশালী বোমার আঘাতে নিহত হয়েছেন ৩ নারীসহ অন্তত ১৪ জন।

দক্ষিণ লেবাননে ইসরাইলের স্থল ও বিমান হামলা; নিহত ৭
দক্ষিণ লেবাননে ইসরাইলি স্থল ও বিমান হামলা অব্যাহত রয়েছে। বিনত জবাইল শহর ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে বাড়িঘর বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছে ইসরাইলি সেনারা। পাশাপাশি নাবাতিয়া জেলার আনসার শহরে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।