
শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন
শেরপুর সদরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ১৬ মে) দুপুরে জেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

উজানের পানিতে ডুবছে চলনবিলের বোরো ধান: হতাশায় হাজারো কৃষক
অসময়ে উজানের পানিতে চলনবিলের নিচু এলাকা প্লাবিত হয়ে নষ্ট হয়েছে অন্তত ৩০০ হেক্টর জমির বোরো ধান। পানি বৃদ্ধিতে প্রতিনিয়ত ডুবছে বিলের বোরো ধান। শ্রমিক সংকটে বিলের অনেক ধান এখনও জমিতেই পড়ে রয়েছে। একজন শ্রমিকের মজুরি দিনে ১২শ' থেকে ১৫শ' টাকা পর্যন্ত। এ অবস্থায় চরম হতাশায় বিলের হাজারো কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকরা করে প্রণোদনার কথা বলছে স্থানীয় প্রশাসন।

বাবুই পাখির বাসা ধ্বংস করলো জমি মালিক, খবর পেয়ে বন বিভাগের ব্যবস্থা
পটুয়াখালীর গলাচিপায় জমির ধান নষ্ট করতে পারে এমন আশঙ্কায় এক কৃষক ৩০টি বাবুই পাখির বাসা ধ্বংস করেছে। এরপর সেগুলো প্রতিস্থাপন করেছে জেলা বন বিভাগ। গেলো বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে গলাচিপার উত্তর আমখোলা গ্রামের একটি গাছে এসব বাসা প্রতিস্থাপন করা হয়।

দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে: খাদ্য উপদেষ্টা
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে। তিনি বলেন, 'দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। প্রচুর বোরো ধান উৎপাদনের ফলে খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে।'

কুষ্টিয়ায় সিন্ডিকেটের কারসাজিতে চালের দাম ঊর্ধ্বমুখী
কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার। দুই সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। কাজললতা চাল কেজিতে ৩ টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা দরে, কেজিতে ২ টাকা বেড়েছে মোটা আটাশ চালের দামও, যা বাজারে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা কেজি।

‘এবার বোরো ধান ১৫ লাখ টন বেশি হয়েছে’
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার বোরো ধান ১৫ লাখ টন বেশি হয়েছে। আগামীতে চাল আমদানি করার প্রয়োজন নাও লাগতে পারে। আলুর উৎপাদন অনেক বেশি হয়েছে, সেই অনুপাতে কৃষক পর্যাপ্ত দাম পাচ্ছে না। তিনি বলেন, ‘আপনাদের অনুরোধ করবো কৃষকদের সম্পর্কে একটু খোঁজ খবর রাখবেন। এবার গমের উৎপাদন গতবারের চেয়ে বাড়লেও তা পর্যাপ্ত নয়। আম রপ্তানি করা শুরু হয়েছে। আদা, হলুদ চাষ হচ্ছে। হয়তো ভবিষ্যতে আদা হলুদ আমদানি কমে আসবে।’

নেত্রকোণায় বোরোর বাম্পার ফলন, চিকন ধানের বাজারে মন্দা
নেত্রকোণার হাওরে যেন ভাগ্য ফিরেছে কৃষকের। পরপর তিন বছর আগাম বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ছিটেফোঁটাও না থাকায় জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হাওর ও সমতল-জুড়ে কৃষকের ঘরে উঠেছে সোনালী ফসল। তবে ব্যবসায়ী বলছেন, বাজারে মোটা ধানের চাহিদা থাকায় মন্দা যাচ্ছে চিকন ধানের বাজার।

নদীর বাঁধ ভাঙ্গার ভুয়া সংবাদে বিভ্রান্ত শেরপুরবাসী
‘উজান থেকে ধেয়ে আসছে বন্যার পানি, নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত ১০টি গ্রাম’—হঠাৎ এমন ভুয়া সংবাদে বিভ্রান্ত শেরপুর জেলাবাসী। আজ (রোববার, ১৮ মে) সকালে একটি বেসরকারি টিভি চ্যানেলের খবরে এমন ঘটনা ঘটে। সেই চ্যানেলের শেরপুর জেলা প্রতিনিধির একটি লাইভ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী ঝিনাইগাতীর সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে ১০টি গ্রাম।

রাজশাহীতে বোরো আবাদ কমেছে ১০ হাজার হেক্টর
পানির স্তর নিচে নেমে যাওয়া, খরা আর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন সেচনীতিতে রাজশাহী কৃষি অঞ্চলে অন্তত ১০ হাজার হেক্টরে কমেছে বোরো ধানের আবাদ। প্রস্তুতি নিয়েও পানি সংকটে ধানচাষ করতে পারেনি কৃষক। তাতে চলতি মৌসুমে প্রায় ৫০ হাজার টন ধানের উৎপাদন কমার শঙ্কা।

বোরো ধানের ফলন সন্তোষজনক: কৃষি উপদেষ্টা
দেশে বোরো ধানের ফলন সন্তোষজনক বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে বোরো ধান কাটা সম্পন্ন হবে। আজ (শনিবার, ২৬ এপ্রিল) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে ধান কাটা ও মাড়াই পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজারে বজ্রপাতে নিহত ১, আহত ৩
মৌলভীবজারের আখাইলকুড়া ইউনিয়নে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে একজন নিহত ও আরো তিন জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) দুপুরে জেলা সদরের আখাইলকুড়া ইউনিয়নের পাগুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত যশোরের চাষিরা
বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন যশোরের চাষিরা। ফলনও ভাল হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ও বাজারে ভালো দাম পেলে লাভবান হবেন চাষিরা।