
ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা
রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাবেদ আহমেদ পেশায় একজন সাবেক মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জাবেদ আত্মহত্যা করেছেন।

পাবনায় বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর মিললো শিশুর অর্ধগলিত মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিন দিন পর মীম (৭) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের একটি পুকুরের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুরাইয়া আক্তার (১৮) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার, ২০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া বউবাজার ক্যানেলপাড় এলাকার স্বামীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুরের একটি বাসায় ঢুকে সানজিদা আক্তার নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) মহানগরের কোনাবাড়ীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিললো কিশোরের মরদেহ, কীভাবে মৃত্যু জানে না কেউ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শনিবার, ১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকামোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: পুলিশের ধারণা— স্ত্রী ও সন্তানকে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা
মানিকগঞ্জে নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৫) ও দেড় বছর বয়সী কন্যা আলিজা নূরকে হত্যার পর সৌদি প্রবাসী একরাম হোসেন (৪২) আত্মহত্যা করেছেন।

কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর মোফাজ্জল ইমাম সীমান্ত নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো সিএনজিচালকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরাই এলাকায় জুড়ী নদী থেকে আবুল কালাম বলাই চান (৪৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুরে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের খাল থেকে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তা থেকে ডলি আক্তার (৩০) নামের নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের প্রেমিক, তার মা ও এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীতে এক অ্যাডভোকেটসহ তিনজনের মরদেহ উদ্ধার
রাজধানীর লালবাগ ও শাহবাগে পৃথক ঘটনায় এক অ্যাডভোকেটসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে লালবাগে আনোয়ার হোসেন নামে এক অ্যাডভোকেটের এবং শাহবাগে দুজন অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
ফরিদপুরের মধুখালীতে ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা এক অজ্ঞাতনামা ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।