
সিসা বাণিজ্য চক্রের ৩ সদস্য আটক
ডিজিটাল প্ল্যাটফর্ম ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে সিসা বাণিজ্য চক্রের ৩ সদস্যকে ৬৫ কেজি শিসাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উত্তরায় ডিএমপির অভিযান; ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও ফেনসিডিলসহ মো. জোবায়েদ হোসেন সিদ্দিক (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিনব কায়দায় মাদক পাচারচেষ্টা; ১৩২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
রাজধানীর শাহবাগ এলাকায় বিশেষ কায়দায় পাকস্থলীর ভেতরে নিয়ে পাচারকালে ১৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তাররা হলেন— মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)।

কিশোর গ্যাং, মাদক ও রাস্তা দখল—শেওড়াপাড়ার প্রধান সমস্যা: ডা. শফিকুর রহমান
কিশোর গ্যাং, মাদকের সমস্যা, রাস্তা দখল মিরপুর শেওড়াপাড়ার মৌলিক সমস্যা বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় রাস্তা ব্যবসার জন্য নয়, চলাচলের জন্য বলেও মন্তব্য করেন তিনি।

মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তিনি বলেন, মাদক কারবারের মাধ্যমে যারা হঠাৎ অঢেল সম্পদের মালিক হচ্ছে এবং বড় বড় অট্টালিকা নির্মাণ করছে, তারা মূলত জাতির শত্রু।

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) সকালে রামকৃষ্ণপুর ও পশ্চিম ধর্মদহ বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের চাইডোবা মাঠ ও পশ্চিম ধর্মদহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।

পটুয়াখালীতে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করছে কোস্টগার্ড। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) ভোর সাড়ে ৪টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশকে রক্ষা করতে সরকার বিদ্যমান আইনি কাঠামো শক্তিশালী ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে। ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ সংশোধন ও আধুনিকায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয়সহ (২৯) ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২২ মামলার পলাতক আসামি সজল দাশও রয়েছেন।

হেফাজতে যুবকের মৃত্যু: পুলিশ বলছে ‘স্ট্রোক’, পরিবারের দাবি ‘নির্যাতন’
ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশের দাবি, ওই যুবক উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তবে নিহতের পরিবারের অভিযোগ, ডিবি পুলিশ আটক করার সময় এবং হেফাজতে নিয়ে বেধড়ক নির্যাতন করায় তার মৃত্যু হয়েছে।

মাদক-জাল টাকাসহ র্যাবের হাতে আটক ১
পটুয়াখালী শহর থেকে ১১ কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ র্যাব-৮।

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২ আসামিসহ মাদক ও চোরাচালান পণ্য আটক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।