পরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, আজ ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭০/৫ থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি আমবাগান থেকে একটি নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে কোনো আসামির উপস্থিতি না পেলেও পরিত্যক্ত অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
আরও পড়ুন:
অপরদিকে, একই দিন সকাল পৌনে ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৭৭-আর থেকে আনুমানিক ১ কিলোমিটার ভেতরে সলেমানপুর গ্রামের হঠাৎপাড়া ইটের ভাটায় পরিচালিত অভিযানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবির টহল দল।
বিজিবি জানায়, আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন— ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের মো. আলম মিয়া (৩৪), গাজীপুর সদরের ভোগড়া দক্ষিণ গ্রামের মো. শওকত মিয়া (২৪), কিশোরগঞ্জের ইটনিল উপজেলার এলংজুড়ী গ্রামের মো. রোহাত মিয়া (৩১), ফরিদপুরের ভাঙ্গার কাউলীবেড়া গ্রামের সঞ্জয় মণ্ডল (৩৬) এবং পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফতেহপুর গ্রামের মো. মাসুদ রানা (৩৫)। এছাড়া একজন নারীকেও আটক করা হয়।





