আজ (সোমবার, ১৬ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে জামালপুর বিওপির মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ, এক বোতল ফেনসিডিল, দুই বোতল স্কাফ সিরাপ, ১ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসবের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৭২ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে রাত ২টা ৩০ মিনিটে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে আরও ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার মূল্য ৫৮ হাজার ৫০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, দুটি অভিযানে মোট ৬২ বোতল ভারতীয় মদ, এক বোতল ফেনসিডিল, দুই বোতল স্কাফ সিরাপ, ১ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়িসহ ৫ লাখ ৩১ হাজার ৪০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।
সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অবস্থান সম্পূর্ণ আপসহীন।





