
রমজান: ধুমপান ও তামাক বর্জনের বড় সুযোগ
পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, ইবাদত এবং আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ সময়। এ মাসে মুমিন মুসলমানরা তাকওয়া অর্জনের লক্ষে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকেন। তবে অনেক সময় ধূমপায়ীদের মনে প্রশ্ন জাগে—রোজা অবস্থায় সিগারেট খেলে (Smoking while fasting) রোজার কী হয়? ওলামায়ে কেরাম এবং ফাতাওয়া শাস্ত্রের আলোকে এর বিস্তারিত সমাধান নিচে তুলে ধরা হলো।

ইফতারের পরপরই ধূমপান? অজান্তেই ডেকে আনছেন যেসব বিপদ
ধূমপান স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর—এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তবে পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের ঠিক পরেই ধূমপানের অভ্যাস (Smoking habit after Iftar) স্বাভাবিক সময়ের চেয়েও কয়েক গুণ বেশি জীবনঘাতী হতে পারে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, দীর্ঘ সময় খালি পেটে থাকার পর হঠাৎ নিকোটিন গ্রহণ শরীরের ওপর ভয়াবহ চাপ তৈরি করে, যা মৃত্যুর কারণও হতে পারে।

প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা ২০০০ টাকা
পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি বাড়িয়ে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। এতে প্রকাশ্যে ধূমপান করার জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে পাবলিক প্লেসের সংজ্ঞা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, সর্বোচ্চ জরিমানা ৩০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে আজ (সোমবার, ২৭ অক্টোবর) জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

ধূমপান নিষিদ্ধে ফ্রান্সের নতুন উদ্যোগ
সমুদ্র সৈকত, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েকটি স্থানে ধূমপান নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স। আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এ নিষেধাজ্ঞা। কেউ নির্দেশ অমান্য করলে গুনতে হবে ১৩৫ ইউরো জরিমানা। তবে, নিষেধাজ্ঞার আওতায় বাইরে থাকবে ক্যাফে ও বারের আশপাশের খোলা জায়গা।

টাঙ্গাইলে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা
টাঙ্গাইলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) কার্যক্রমের আওতায় তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৭ মে) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মৌলভীবাজারে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম দরছ আহমেদ। তিনি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। আগুনে ডুপ্লেক্স বাড়িটির একটি কক্ষ পুড়ে যায়।