নিহতরা হলেন— ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাদের ৮ বছরের মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি ও দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। মাহমুদা ও তার মেয়ে সম্প্রীতি রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তারা হলেন— বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭) ও চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই থ্রি হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এসময় সড়কের পাশের ধান ক্ষেতে পড়ে যায় থ্রিলারটি। গুরুতর আহত হয় চালকসহ যাত্রীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থার মাহমুদা ও তার মেয়েকে রংপুরে ও প্রমিলাকে ঠাকুরগাঁয়ে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল সড়ক দুর্ঘটনায় ওই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাকটি চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।’





