শিক্ষার্থীদের মেধা বিকাশে পদক্ষেপ নিচ্ছে সরকার: মাহদী আমিন

মাহদী আমিন
দেশে এখন
0

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন মেধা বিকাশের ক্ষেত্র তৈরি করে দিতে সরকার কাজ করছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধার বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।’

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিটে ‘ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া লিংকেজ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘সুনাগরিক ও কর্মক্ষেত্রে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছেন প্রধানমন্ত্রী।’

এসময় সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ নির্মাণে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এছাড়া সবগুলো সেক্টর ঐক্যবদ্ধভাবে কাজ করলে সরকার সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসএইচ