আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশে নতুন সরকারের শ্রমবান্ধব নীতিমালায় মার্কিন যুক্তরাষ্ট্র অনুপ্রাণিত হয়ে এই বিনিয়োগ করছে। দেশের বহুমাত্রিক উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবে যা ফ্যাসিবাদ আমলে নানা দূর্নীতি ও অনিয়মে বন্ধ ছিলো।’
আরও পড়ুন:
এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে ড. মাহদী আমিন বলেন, ‘পলাতক রাজনৈতিক অপশক্তি, দেশে ও দেশের বাহিরে যে সহিংসতা করছে সেটাতেই প্রমাণিত হয়, তাদের কোনো পরিবর্তন হয়নি।’
এসময়, ফ্যাসিবাদের প্রশ্নে বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।





