ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ‘ন্যাটোর যুদ্ধ নয়’: ব্রিটিশ মন্ত্রী

ফাইল ফটো
বিদেশে এখন
4

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে ‘ন্যাটোর যুদ্ধ নয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন। তিনি বলেছেন, বর্তমান সংঘাতকে ন্যাটো জোটের সামরিক অভিযানের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না। এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ পদক্ষেপ।

আজ (সোমবার, ১৬ মার্চ) সংবাদমাধ্যম বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাকফ্যাডেন এসব কথা বলেন।

ন্যাটো যে উদ্দেশে গঠিত হয়েছিল, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে তার সঙ্গে জোটের উদ্দেশ্য মেলে না বলেও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। তার মতে, ন্যাটোর মূল লক্ষ্য ছিল এর সদস্যভুক্ত দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করা। বিবিসিতে প্রকাশিত এক পতিবেদনে এ তথ্য উঠে আসে।

আরও পড়ুন:

উল্লেখ্য, ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১২টি দেশ নিয়ে নেটো প্রতিষ্ঠিত হয়েছিল। নেটোর মূল নীতিগুলোর মধ্যে একটি সংস্থাটির সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নেটোভুক্ত কোনো একটি দেশের ওপর হামলার অর্থ সব দেশের ওপরই হামলা হিসেবে বিবেচিত হবে এবং সব দেশ মিলে তা প্রতিহত করবে।

একই অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ব্রিটিশ চিফ অব ডিফেন্স স্টাফ নিক কার্টার। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ‘ন্যাটো এমন জোট নয় যেখানে একটি দেশ নিজের সিদ্ধান্তে যুদ্ধে যাবে এবং তারপর অন্যদের বাধ্য করবে সেই যুদ্ধে অনুসরণ করতে।’

এসএইচ