দগ্ধরা হলেন—রমজান (১৮), রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), অনিক (২৪), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), রুবেল (৩৪), আলামিন (২১), রাব্বি (১২), রুবেল (৩৪), হৃদয় (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২) ও মারুফ (২২)। বাকিদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর–২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনি মিছিলকে কেন্দ্র করে টঙ্গী বাজার সেনাকল্যান মার্কেট সংলগ্ন বিএনপির অফিসের একটি রুমে গ্যাস বেলুনগুলো আগে থেকেই রাখা ছিল। মিছিল শুরুর আগে সেগুলো বের করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের অনেকেই দগ্ধ হয়।
আরও পড়ুন:
ঘটনার পর আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, আহতদের দগ্ধ মাত্রা ১৮ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এদিকে জরুরি বিভাগে দগ্ধদের রাখা হয়েছে জানিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধ ২১ জনই আশঙ্কামুক্ত আছেন।’





