যশোরের ৮২৪টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম

যশোরের ৮২৪টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম
এখন জনপদে
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য যশোরের ৬টি সংসদীয় আসনের ৮২৪টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।

আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টা থেকে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনি সামগ্রী হস্তান্তর করেছেন।

প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার, বক্স, কালিসহ ভোটগ্রহণের সরঞ্জাম বুঝে নেয়ার পর পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় কেন্দ্রে নিয়ে যায়। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।

আরও পড়ুন:

জেলা রির্টানিং কার্যালয় থেকে জানায়, জেলায় মোট ভোটার ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। ৮২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৮২৪ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ৬৭৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯ হাজার ৩৫৮ জন পোলিং অফিসার নিয়োগপ্রাপ্ত রয়েছেন।

জেআর