নড়াইলে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত চারজনের দাফন সম্পন্ন, আটক ৬

নিহতদের জানাজা
এখন জনপদে
0

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত চারজনের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) বিকেলে সদরের শিঙ্গা এলাকায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে চারজনের মরদেহের দাফন করা হয়।

এর আগে নড়াইল সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ এলাকাতে পৌঁছালে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় নিহত স্বজনেরা এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।

আরও পড়ুন:

এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল হাসান।

উল্লেখ্য, গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) ভোরে নড়াইল সদরের সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের ও খলিল শেখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় খলিল শেখ গ্রুপের তিনজনসহ চারজন নিহত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত স্বজনেরা কেউ মামলা করেনি।

এসএস