দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযান; বেকারি ও কাপড়ের দোকানে জরিমানা

দিনাজপুর
দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযান
এখন জনপদে
0

দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও দেশিয় পোশাককে ভারতীয় বলে বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) দুপুরে উপজেলার হিলি বাজার ও চারমাথা এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

অভিযান প‘রিচালনা শেষে তিনি বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে দুইটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ১৪ হাজার টাকা করে পাবনা বেকারিকে ৬ হাজার ও ইহান বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘হিলি বাজারে দেশিয় পোশাককে ভারতীয় পোশাক বলে বিক্রি করার অপরাধে ৩টি দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এসময় অভিযানে, সুমি গার্মেন্টেসকে ১০ হাজার টাকা, মা বস্ত্রলায়কে ১০ হাজার এবং লাবণ্য ফ্যাশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যবহৃত থাকবে বলেও জানান তিনি।

জেআর