মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক দম্পতি

মানিকগঞ্জ
বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ
এখন জনপদে
0

মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পল্লী চিকিৎসক মোনায়েম খান (৫০) ও তার স্ত্রী জোসনা আক্তার (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার দক্ষিণখান থানা এলাকা থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ফরিদপুর যাচ্ছিলেন পল্লী চিকিৎসক মোনায়েম খান। বরংগাইল এলাকায় একটি বাস আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোনায়েম খান।

আরও পড়ুন:

এসময় তার স্ত্রী জোসনা আক্তারকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এসএইচ