ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া
বিজিবির অভিযান
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ (বুধবার, ১৮ মার্চ) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করে। পণ্যগুলোর মধ্যে রয়েছে ফুচকা, সিগারেট ও জিরা।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন:

এ সময় সিলেট থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ভারতীয় ২হাজার ৮৫০ কেজি ফুচকা, ৩০০০ প্যাকেট সিগারেট ও ১২৬০ কেজি জিরা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৪২ লক্ষ ১৫ হাজার টাকা। এগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমাদানের প্রক্রিয়া চলছে।

জেআর