আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। রাঙামাটি- চট্টগ্রাম সড়কে সাপছড়ি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আহতদের চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন:
আহত যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে আজ সকালে নানিয়ারচর উপজেলা থেকে একটি রিজার্ভ বাস যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। বাসটি ঘটনাস্থল পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা দিলে ওই স্থানে উল্টে যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, ‘দুর্ঘটনায় ১৯ জনকে জন রোগী হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি, ৮ জনকে প্রাথমিক চিকিৎসা ও গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





