কুষ্টিয়ায় হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
স্বাস্থ্য
এখন জনপদে
0

কুষ্টিয়ায় হাম আক্রান্ত হয়ে আফরান নামের এক শিশু মারা গেছে। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) ভোর রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল-আমিনের ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আট দিন আগে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু আফরানকে।

আরও পড়ুন:

হামের পাশাপাশি শিশুটির শরীরে নিউমোনিয়ার উপসর্গও ছিল। এতেই আজ ভোর পৌনে ৬টার দিকে শিশুটির মৃত্যু হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে শিশুটির অবস্থার অবনতি হয়। সেসময় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেয়ার ব্যাপারে পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়েছিল। সম্ভবত আর্থিক দৈন্যতার কারণে শিশুটির পরিবার তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি। আজ শিশুটি মারা গেছে।’

এসএস