স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জয় ইসলাম হাবলু হাট বাজার থেকে বাড়িতে ফিরে খাবার খেয়ে পাশের একটি ছোট বাজারে যান। পরে বাড়িতে এসে নিজ কক্ষে ঘুমাতে যান।
রাতের কোনো এক সময় তার বাবা ঘুম থেকে উঠে দেখেন, ছেলের কক্ষের দরজা খোলা। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে চাচাতো ভাই আইনুল ও প্রতিবেশী বেলাল বাড়ির পাশের ভুট্টা খেতের আইলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে রাত আনুমানিক ৩টার দিকে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ চলছে।





