বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন
এখন জনপদে
0

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন। তাকে এই নিয়োগ দিয়ে গতকাল (সোমবার, ১৮ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৯ মে) সকালে স্থানীয় সরকার বিভাগে এসে তিনি দায়িত্ব নিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত এম আর ইসলাম স্বাধীন বগুড়া সদরের মালতিনগর এলাকার বকশিবাজার সড়কের বাসিন্দা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিটি করপোরেশনের নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন।

এনএইচ